কি বলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ?
দি নিউজ লায়ন; ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্যের সব থেকে নজরকাড়া কেন্দ্র। সম্ভবত এই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন কিনা তা নিয়ে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এখন প্রশ্ন এটাই যে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই জায়গা থেকেই কি প্রার্থী হবেন। নাকি অন্য কেউ?
যাইহোক ভবানীপুর কেন্দ্র বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু গত লোকসভা নির্বাচনে নিরিখে দেখা গিয়েছে এই কেন্দ্রে বিজেপি দাত বসাতে শুরু করে দিয়েছে। এবং এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম টার্গেট কেন্দ্রের মধ্যে ভবানীপুর যে থাকবে তা আগেই বুঝিয়ে দিয়েছে জেপিন নাড্ডা। মূলত বাঙালি এবং অবাঙালি একটা বাঁশ রয়েছে এই কেন্দ্রে তার ওপর কলকাতার বুকে রাজনীতির নিয়ম মেনে শাসক-বিরোধী যে হওয়া সেই হওয়া স্বাভাবিক ভাবেই শহরাঞ্চলে কিছুটা বেশি থাকে। আর তার ফলে এই ভবানীপুর কেন্দ্রে শাসক বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে বিজেপি তাদের জমি অনেকটাই শক্তপোক্ত করে নিয়েছে।
মূলত বিধায়ক যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সেহেতু চাহিদা থাকে অনেক বেশি আর সেই চাহিদা পূরণে সামান্য ঘাটতি হলেই মানুষের ক্ষোভ জমতে থাকে আর কোথাও না কোথাও সেই জমা ক্ষোভের আগুনকে উসকে দিয়ে বিজেপি তাদের জায়গা পাকা করে নেওয়ার পথে এগিয়েছে। ফলে এই কেন্দ্রে যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য।

Post a Comment